একযোগে ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

fec-image

জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় ব্যর্থতাসহ সরকারের কিছু পদক্ষেপ এবং মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন)  দুপুরে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পদত্যাগপত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন সহকারী আইন কর্মকর্তা এবং বাকি ১৫ জন জুলাই সনদসহ একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আমি দুর্ভাগ্যজনকভাবে দেখছি তারা পদত্যাগপত্রে এই বিষয়টি উল্লেখ করেছেন যেটি একটি রাজনৈতিক দল এবং তারা যে রাজনৈতিক দলকে সমর্থন করেন সেই দলেরই রাজনৈতিক এজেন্ডা। এই কথা উল্লেখের মাধ্যমে এতোদিন পর্যন্ত তারা রাষ্ট্রের পক্ষে আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন, তাদের নিরপেক্ষতা, সততা, দেশপ্রেম এবং দায়িত্ব ও কর্তব্যের প্রতি তাদের নিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করছে” বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- এম ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, মো. আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম। এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও জাকির হোসেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন