‘টেকনাফে অপহরণ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান প্রয়োজন’

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফের সভাপতি জয়নাল উদ্দিন বলেন,আর কোনো অপহরণের ঘটনা মেনে নেওয়া হবে না। আমাদের অপহৃত ভাইদের দ্রুত ফেরত চাই। বসবাস অনিরাপদ হয়ে উঠেছে এখন বিশেষ অভিযান ছাড়া উপায় নেই।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণ বন্ধ ও পাহাড়কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মানববন্ধনে উপস্থিত বক্তারা আরও বলেন, অপহরণ-সন্ত্রাসে টেকনাফবাসীর জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য বন্ধে দ্রুত সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান প্রয়োজন।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২১ মাসে এলাকায় ২৭২ জন অপহরণের শিকার হয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করছেন, বাহারছড়া এলাকায় গত কয়েক মাসে অপহরণের মাত্রা ভয়াবহভাবে বেড়েছে। শুধুমাত্র গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৬৪ জন অপহৃত হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী পূর্বপাড়ায় খেলার সময় ছয় শিশু-কিশোরকে অপহরণ করে পাহাড়কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসীরা। পরে দুইজন কৌশলে পালিয়ে এলেও চারজন এখনও জিম্মি রয়েছে। এর আগেও একই এলাকায় একাধিক অপহরণের ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, অপহরণ বন্ধের দাবিতে আপনাদের আন্দোলন যৌক্তিক। আমরা তা সমর্থন করি। পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণ, কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন