Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

teknaf  pic (yaba) 03-10-15

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ৯০ লাখ টাকার ইয়াবাবড়িসহ মোঃ ইমাম হোসেন (২২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে। শনিবার সকালে সাবরাং আছারবনিয়া লবনের মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু হান্নান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবা আসার গোপন সংবাদের ভিত্ততে বিজিবির একটি দল লবণ মাঠ এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্ট করলে বিজিবি তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। এসময় ব্যবসায়ীর দেহ তল্লাশী চালিয়ে তিনটি প্যাকেটে আনুমানিক ৯০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আসামীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান খোন্দাকার জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন