ডাকসুর কার্যক্রম এটা নয় যে কাউকে কানে ধরে ওঠবস করানো : হেমা চাকমা

fec-image

সর্বমিত্র চাকমার পদত্যাগ ঘোষণায় ডাকসু সদস্য হেমা চাকমা বলেছেন, ডাকসুর কার্যক্রম এটা নয় যে কাউকে কানে ধরে ওঠবস করানো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়ায় হেমা চাকমা বলেন, ডাকসুর একটা দায়িত্বশীল জায়গায় থেকে যা ইচ্ছা তা করতে পারি না। সে পদত্যাগ করবে কি করবে না এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটাতে আমার হস্তক্ষেপ করার কোনো ব্যাপার বা দরকার নেই। একটা দায়িত্বশীল জায়গা থেকে আমি যা ইচ্ছা তাই করতে পারি না।

তিনি আরো বলেন, আমি যেহেতু এখানে ৪০ হাজার শিক্ষার্থীর প্রতিনিধি, তাই আমি যা করব তা ৪০ হাজার শিক্ষার্থীর পক্ষে হয়েই এটা করছি। আমার একটা কার্যক্রমের জন্য একটি শিক্ষার্থীও যদি আমার বিপক্ষে যায়, সেটা আমার ব্যর্থতা। ডাকসুর কার্যক্রম এটা নয়, যে কাউকে কানে ধরে ওঠবস করানো। সেই জায়গায় থেকে আমার মনে হচ্ছে সে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানাতে পারত। যেখানে দারোয়ানরা আছে, দুপাশেই গেইট বন্ধ থাকে। ওই বাচ্চারা কিভাবে সেন্টার ফিল্ড এ ঢুকতে পারল, সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। সেন্টার ফিল্ডে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। এটা কখনো গ্রহণযোগ্য নয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন