থানচিতে সড়কের যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর প্রচেষ্টা

fec-image

টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচি উপজেলার বান্দরবান, আলীকদম,লিটক্রে সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়ক, বাকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং ২৩ কিলোমিটার এলাকায় সড়ক যোগাযোগ আংশিকভাবে বিঘ্নিত হয়। দুর্যোগের এমন পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত সড়ক সচল করতে কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ১১ জুলাই দিন ব্যাপী ভূমিধস এলাকার কয়েকটি গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা স্থানীয় পাড়াবাসীকে সঙ্গে নিয়ে সড়কে জমে থাকা মাটি ও উপড়ে পড়া গাছ অপসারণে নেমে পড়েন। বকলাইপাড়া আর্মি ক্যাম্প–প্রাতা পাড়া সড়কে যান চলাচল দ্রুত স্বাভাবিক করতে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি ১৭ ইসিবি ব্যাটালিয়নও নিরলসভাবে সহায়তা প্রদান করছে।

এদিকে ২৩ কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ অংশে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল নিশ্চিত করতে সেনাসদস্যরা কাজ করছেন। পাশাপাশি বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথে সৃষ্ট ভূমিধস দ্রুত অপসারণ এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তারা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে সব ধরনের সহায়তা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন