দীঘিনালায় যৌথ অভিযানে ইয়াবা তৈরির সরঞ্জামসহ আটক ১

fec-image

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা তৈরির একটি মেশিন, ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির বিভিন্ন উপকরণসহ সবুজ কুমার দে (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গত সোমবার (৫ জানুয়ারি) দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোলছড়ি এলাকার দুর্গম পাহাড়ে একটি পরিত্যক্ত জুমঘরে অভিযান পরিচালনা করে এসব ইয়াবা তৈরির মেশিন ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন (দ্য বেবি টাইগার্স)-এর একটি টিম ও দীঘিনালা থানার পুলিশের একটি দল।

এ সময় ঘটনাস্থল থেকে ১ (এক)টি লোহার তৈরি মেশিন, হালকা গোলাপি রঙের ১০ পিস ইয়াবা এবং ইয়াবা তৈরির বিপুল পরিমাণ উপাদান উদ্ধার করা হয়।

দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, দীঘিনালা, যৌথ অভিযান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন