নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান

fec-image

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়াপল্টন কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।

তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন তারা। ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ এমন নানা স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। ভিড় সামলাতে হিমশিম খান দলীয় স্বেচ্ছাসেবকরা।

দলীয় সূত্র জানায়, কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন