নাফনদী থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


নাফনদীর মোহনায় মাছ ধরতে যাওয়া ৪ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া এলাকার মো. কাশেমের দুই ছেলে আব্দুর রহমান (৩৮) ও আবুল কালাম (৪০) এবং একই এলাকার মো. আলীর ছেলে শফি আলম (১৯)। এছাড়া মনির আহমদ নামে আরেক রোহিঙ্গা জেলে ধরে নিয়ে৷ গেছে বলে জানা গেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার আব্দুর রহমানের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা সাগরে মাছ শিকার করতে যান। নাফনদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় আরাকান আর্মি নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায় বলে জানায় স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।
ইউপি সদস্য আব্দুস সালাম স্থানীয় জেলেদের বরাতে জানান, আরাকান আর্মি জালিয়া পাড়ার ৩ জেলেসহ একটি মাছ ধরার নৌকা আটক করেছে। ইতোমধ্যে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছি।

















