নির্বাচন পরবর্তী সহিংতায় রাঙ্গামাটিতে আ’লীগ নেতার ২ মোটর সাইকেলে আগুন

motor cycle

আলমগীর মানিক, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি শহরে পৌর আওয়ামীলীগ নেতার বাসায় পার্কিংয়ে রাখা ২টি মোটর সাইকেলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্যরাত ৩টায় দুর্বৃত্তরা আওয়ামীলীগ নেতা আবু ছৈয়দের বাড়ীতে ঢুকে ২টি মোটর সাইকেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কাঠালতলী পাড়া জ্বালিয়ে দেয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলাকায় এ ধরনের কাজ করেছে বলে ধারনা করছে স্থানীয় লোকজন।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, দুর্বৃত্তরা এলাকায় বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে ।
এ সময় ঘরে থাকা ব্যক্তির চিৎকার শুনে এলাকার লোকজন প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ২টি মোটর সাইকেল পুড়ে গেছে। এদিকে এই নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে রাঙ্গামাটি কোতয়ালী থানায় জিডি করা হয়েছে। জিডি নম্বর ৪৮৫। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন