পরকীয়া প্রেমের টানে ঘর ছাড়লেন টেকনাফের তাসলিমা

তাসলিমা

স্টাফ রিপোর্টার:

পরকীয়া প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন টেকনাফ হোয়াইক্যং তেচ্ছির ব্রীজ গ্রামের প্রবাসী কালা মিয়া হাজীর কন্যা আরেক প্রবাসীর স্ত্রী তাসলিমা ইয়াছমিন তানিয়া।

৩ ফেব্রুয়ারী বাবার বাড়ী থেকে তানিয়া স্থানীয় উখিয়া বালুখালী জুমেরছড়া গ্রামের মৃত নুরুল ইসলাম ও মাতা আনোয়ারা বেগমের পুত্র শাহ আলমগীর নামক এক যুবকের হাত ধরে পালিয়ে যায়।

জানা যায়, তাসলিমার সাথে স্থানীয় উখিয়া জালিয়াপালং ইউনিয়নের চোয়াংখালী গ্রামের প্রবাসী রাশেলের ৭লক্ষ টাকার কাবিন ও ৮ভরি স্বর্ণের মোহরানা মূলে বিয়ে হয়। বিয়ের ৬মাস পর স্বামী রাশেল পাড়ি জমায় সৌদি আরবে। বছর না গড়াতে তাসলিমা উল্লেখিত ব্যক্তির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে গত ৭ নভেম্বর ২০১৪  তারিখে চাচার বিয়েতে যাওয়ার নাম দিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে বাবার বাড়ীতে চলে যায়। এর পর থেকে নানান অজুহাত দেখিয়ে বাবার বাড়ী থেকে শশুড়বাড়ী ফিরে আসেনি তাসলিমা। এর পর ঘটে উপরোক্ত ঘটনা।

এ সম্পর্কে তাসলিমার স্বামী রাশেলের কাছে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, এর পূর্বেও আমি তাসলিমার বিরুদ্ধে এরকম পরকীয়ার সংবাদ শুনেছিলাম। আমি এর যথাযত বিচার চাই এবং আমার জমা টাকা, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র ফিরে পেতে চাই।

এ সম্পর্কে তাসলিমার মা হোসনে আরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে জানতে চাইলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন