পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

fec-image

নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার বেলা ১১টায় পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন বন্দরের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলায় দুই ঘণ্টা বন্ধ থাকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম। এর আগে রবিবারও একই সময়ে একই কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

তারা জানান, গত ১৫ বছরে দ্রব্যমূল্য কয়েকগুণ বেশি হলেও বেতন-ভাতা বাড়েনি। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, পটুয়াখালী জেলার কলাপাড়ায় রামনাবাদ চ্যানেলে অবস্থিত পায়রা বন্দর বাংলাদেশের তৃতীয় সামুদ্রিক বন্দর, যা ২০১৩ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৬ সালে উদ্বোধন করা হয়। এটি মূলত চট্টগ্রামের বিকল্প ও একটি আধুনিক হাব হিসেবে দেশের অর্থনীতিতে নতুন জোয়ার তৈরি করছে। বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ শেষ পর্যায়ে এবং এটি ৫ শতাধিক বিদেশি জাহাজ হ্যান্ডলিং করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন