পিসিসিপি ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা


পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিশিষ্টজন সংবর্ধনা ও পিসিসিপির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদ এতে সভাপতিত্ব করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আলম খান, প্রধান বক্তা ছিলেন হাবীব আজম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শাহাদাৎ ফরাজি সাকিব, ও আল আমিন।
প্রধান অতিথি এড. আলম খান বক্তৃতায় বলেন, পার্বত্য চট্টগ্রাম কখনো উপজাতিয় অঞ্চল ছিল না। বরং বাঙালিরা সর্বদা মানবিক দয়ালু যে পাহাড়ে শান্ত ও সংঘাত ছাড়া মিলে মিশে বসা বাস করে আসছেন। পার্বত্য চট্টগ্রামের মেজোরিটি জনসংখ্যা বাঙালিদের রেখে সরকারের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিব না।
হাবীব আজম বলেন, বাঙালিদের সরকার সর্বদিক দিয়ে ইচ্চাকৃতভাবে পিছিয়ে রেখেছেন। আজ উপজাতিদের এককভাবে কোটা সুবিধা দিয়ে, আমরা চাকরি থেকে শুরু করে সর্বক্ষেত্রে মেধা ও কোটা প্রথার জন্য বঞ্চিত হচ্ছি। কোটায় পড়াশুনা করে তারা চাকরিতেও কোটা পেয়ে সর্বত্র তারা সুযোগ সুবিধা লুটে নিচ্ছে।
রাসেল মাহমুদ বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো বিজয়ের আমেজ আসেনি। কারণ এখনো পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের ঝনঝনানি, হত্যা, চাঁদাবাজি, গুম বন্ধ হয়নি। এনজিও বিদেশিদের চক্রান্ত তো আছেই । আমাদের স্বাধীন ও বিজয়ের উৎফল্লতা দিতে হলে সরকারকে পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার সহ যৌথবাহীনি প্রেরণ অথবা বিশেষ বাহিনীর মাধ্যমে আগে পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে মিজান উদ্দিন, মুহিবুল্লাহ পারবেজ, নজরুল, মেহেদি হাসান জাকির সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















