পেকুয়া উপজেলা নির্বাচনে ১৯ দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
পেকুয়া সংবাদদাতা :
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলাদলের সহ-সভাপতি লুৎফা হায়দার রনি রবিবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ রুবেল, সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, সাংগঠনিক সম্পাদক আহাছান উল্লাহ, মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াছমিন ঝিনু, সাধারণ সম্পাদক শওকত আরা শেফু, বাজার সমিতির সভাপতি হাজ্বী আকতার, জামায়াতের আমির মাস্টার আবুল কালাম, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাও. বদিউল আলম, জামায়াতের সাবেক সেক্রেটারী নুরুল কবির।


















