পেকুয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ আগষ্ট বিকালে পেকুয়া বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা বিএনপির সেক্রেটারী ইকবাল হোছাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

পরে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল আবছার ও সালাহ উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ককসবাজার জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাফায়াত আজিজ রাজু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ রোবেল, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরান জাদীদ মুকুট, সহ সাংগঠনিক সম্পাদক মো: ইয়াসিন, শ্রমিকদলের সহ সাংগঠনিক সম্পাদক জামাল হোছাইন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো: ওয়াহিদুল ইসলাম, জাহেরুল ইসলাম এমইউপি, মিতুল বিশ্বাস, মোহাম্মদ শাহেদ, ওমর হাকিম, বাদশা, ইয়াসিন, উসমান, ভূট্রো, এমরান, জসিম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ সরকারের আমলে গুম, হত্যা, নির্যাতন, নৈরাজ্যের বিরুদ্দে আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে সরকারের বিরুদ্দে গণআন্দোলনে স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীদের অগ্রনী ভ’মিকা পালন করার জন্য আহবান জানানো হয়। অতীতে এ সরকারের বিরুদ্দে হরতাল, অবরোধ ও দলীয় বিভিন্ন কর্মসুচী পালনে স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীদের ত্যাগ ও কুরবানী উদাহরন হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন