মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

fec-image

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ১৪ ঘণ্টাব্যাপী উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। এই বৈঠকের পর আলোচনাপ্রক্রিয়া এখন কারিগরি পর্যায়ে পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তেহরান জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকের পর উভয় দেশের কারিগরি দল লিখিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় করছে।

পোস্টে বলা হয়, কয়েকটি বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনা চলমান রয়েছে। এতে বোঝা যাচ্ছে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমঝোতার লক্ষ্যে প্রক্রিয়াটি এখন চূড়ান্ত খসড়া তৈরির দিকে এগোচ্ছে।

মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তান এ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

কয়েক সপ্তাহের পরোক্ষ কূটনীতির পর আলোচনা এখন একটি কাঠামোগত রূপ পেয়েছে। বর্তমানে কারিগরি, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্র: জিও নিউজ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন