নিখোঁজের ২ দিন পর

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

fec-image

নিখোঁজের দু’দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমী ফল ব্যবসায়ী মো. মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকাল ১১ টার দিকে কাপ্তাই উপজেলার গর্জনটিলা নামক এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার (১৮ জুলাই) বিকেলের দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে নৌপথে নিজের নৌকা ( ইঞ্জিন চালিত বোট) করে কাপ্তাই উপজেলায় ফেরার পথে উপজেলার গর্জনটিলা এলাকায় তিনি নিখোঁজ হন এবং ওই এলাকায় তার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

রোববার সকাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লে.কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে একটি ৮ সদস্যর ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছিলো। বিএনপি নেতা মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বিএনপি নেতার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন