প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করেন; যার প্রমাণ কৃষক কার্ডঃ শিক্ষামন্ত্রী

fec-image

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করেন; যার প্রমাণ কৃষক কার্ড।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।কৃষক কার্ডের সাথে কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে একটি করে গাছের চারা।

এর আগে উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এই সময় শিক্ষামন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী—তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই আরেকটি প্রমাণ মিলেছে।“

তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই তাদের কাছে পৌঁছে যাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। পরে অনুষ্ঠানস্হলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্যমন্ত্রী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন