বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নিচ্ছে ভারত

fec-image

নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তবে, ঢাকার হাইকমিশন এবং বাইরের অন্যান্য মিশন খোলা এবং কার্যকর থাকবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থা পরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে মাঝেমধ্যে উত্তেজনা দেখা দেয়। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করে, তার খেলোয়াড়দের নিরাপত্তার উদ্বেগ উত্থাপন করে বাংলাদেশ। এতে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা মিশন ও পোস্টগুলোতে কর্মরত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছি।

তবে ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে দেশটির হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আমলে নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটিতে কর্মরত সব ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তার পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছেন তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন