বান্দরবানের আটটি পাহাড়ে উচ্চতা মাপছে সরকার, মে মাসে প্রকাশিত হবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ

fec-image

দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে মাঠপর্যায়ে জরিপ কাজ শুরু করেছে সার্ভে অধিদপ্তরের ৪টি গ্রুপের ২৭জন সার্ভেয়ারের একটি দল। পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সুউচ্চ পর্বতের উচ্চতা পরিমাপ করা হয়েছে। দেশের সবচেয়ে কোন পাহাড় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হবে সেটি জানা যাবে পহেলা মে মাসে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) রাতে সার্কিট হাউস কনফারেন্স রুমে সাংবাদিকদের এসব তথ্য জানান ভূমি রেকর্ড ও জরিপ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার আয়েতলাং পাহাড়, যোত্লাং, কেওক্রাডং, তাজিংডং ১ ও ২, সাকাহাফং ১ ও ২, যোগিহাপংসহ ৮টির বেশি সম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করছেন সার্ভে অধিদপ্তরের বিশেষজ্ঞ কর্মকর্তারা। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই পরিমাপ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। এছাড়াও দুটি পাহাড়ের মধ্যে একটি ভারতে মিজোরামে অংশ পড়াতে দেশের অভ্যন্তরে আরো একটি পাহাড় পরিমাপে কার্যক্রম অব্যাহত রেখেছে জরিপে দল।

দীর্ঘদিন ধরে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নিয়ে বিভিন্ন মহলে মতপার্থক্য থাকায় এ জরিপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক জিপিএস ও জিওডেটিক প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জেনারেল সার্ভেয়ার ব্রিগেডিয়ার জেনারেল নুরে আলম মো: সরোয়ার বলেন, চলমান এই জরিপ কার্যক্রম ৯০ শতাংশ শেষ হয়েছে। আরো দুটি পাহাড় পরিমাপের শেষে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, এই উদ্যোগের ফলে দেশের ভৌগোলিক তথ্যভান্ডার সমৃদ্ধ হওয়ার পাশাপাশি পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এ সময় ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক আব্দুল রব হাওলাদার, টিম লিডার দেবাশীষ সরকার, মেজর তৌহিদ ও মো: বশির উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন