Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার সনদ পত্র বিতরণ

kjkjkjkjkjjkkjkjkjkj

স্টাফ রিপোর্টার:
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে বান্দরবান প্রেস ক্লাবের সহযোগীতায় জেলার গণমাধ্যম কর্মীদের তিনদিন ব্যাপী কর্মশালা শেষ হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। তিনি কর্মশালায় অংশগ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বান্দরবান ৬৯ পদাতিক সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ইউনিসেফ প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন