Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Bandarban police pic-15.5

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিন্টু বড়ুয়া(২০) আটক করছে। সে লোহাগড়া থানার আধুনগর এলাকার রাখাল বড়ুয়ার ছেলে ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দল রবিবার সন্ধ্যায় রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিন্টু বড়ুয়াকে আটক করে। উদ্ধারকৃত ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১,৮০,০০০ টাকা।

আটক রিন্টু বড়ুয়া বিরুদ্ধে সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/ ২০০৪) এর ১৯(১) টেবিলের ৯(খ) ধারায় মামলা রুজু করা রয়েছে।  মাদকের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানায় জেলা গোয়েন্দা শাখা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন