বিশ্বকাপের আগে আঙুল ভেঙেছে এমিলিয়ানো মার্তিনেজের

fec-image

আসন্ন বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা জাতীয় দল। দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আঙুল ভেঙে চোটে পড়েছেন।

ঘটনাটি ঘটে উয়েফা ইউরোপা লিগ ফাইনালের আগে। ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে ওয়ার্মআপের সময় আঙুলে চোট পান এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক। তীব্র ব্যথা সত্ত্বেও তিনি পুরো ম্যাচ খেলেন এবং অসাধারণ পারফরম্যান্স করে ক্লিনশিটও ধরে রাখেন।

ফাইনালে অ্যাস্টন ভিলা ৩-০ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে, আর ম্যাচের অন্যতম নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ।

ম্যাচ শেষে জানা যায়, আঙুল ভাঙা অবস্থাতেই তিনি পুরো ম্যাচ খেলেছেন। বিশেষ ব্যান্ডেজ নিয়ে মাঠে নেমে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে জয়ের পথে রাখেন তিনি।

চোট নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে মার্তিনেজ বলেন, ‘ওয়ার্মআপের সময় আমার আঙুল ভেঙে যায়। বল ধরার সময় সেটি বারবার সরে যাচ্ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি মানসিকভাবে শক্ত থাকতে।’

তবে বিশ্বকাপ নিয়ে আশঙ্কার মধ্যেও তিনি আশাবাদী। মার্তিনেজ জানান, ‘এখন আমি শুধু এই জয় উপভোগ করতে চাই। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’

এদিকে আর্জেন্টিনা শিবিরে এখন বড় প্রশ্ন, চোট থেকে সময়মতো সেরে উঠে তিনি আসন্ন বিশ্বকাপে খেলতে পারবেন কি না। মেডিক্যাল টিম ইতোমধ্যে তার এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণ করছে এবং পুনর্বাসনের অগ্রগতি নিয়েও কাজ চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এমিলিয়ানো মার্তিনেজ, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন