বুধবারের মধ্যে রাবিপ্রবিতে ভিসি নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে জেলা শহরে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্ররা।
সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বনরূপা এলাকায় এ কর্মসূচি করা হয়।
এসময় পুরো শহরে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা শহরের মূল সড়কে ব্যারিকেড দিয়ে ভিসি নিয়োগ দেওয়ার এক দফা এক দাবি পূরণে সামাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।
এসময় তারা বলেন, বুধবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ না দিলে কঠিন কর্মসূচি পালন করা হবে বলে জানান। তাদের এ দাবি না মানলে জেলা প্রশাসক থাকতে পারবে না বলে হুঁশিয়ারী দিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে সমাবেশস্থলে শিক্ষার্থীদের সাথে দেখা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ এবং জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান দীপু।
শিক্ষার্থীরা এসময় প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনীতিবিদদের তাদের দাবি পূরণের দাবি জানান। অতিসত্ত্বর দাবি না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
এর আগে জুলাই বিপ্লবের সময় ছাত্রদের আন্দোলনের মুখে গত বছরের ১৮ আগস্ট রাবিপ্রবির ভিসি, প্রো- ভিসি পদত্যাগ করেছিলেন। বর্তমানে সাড়ে চারমাস ধরে বিশ্ববিদ্যালয়ে শূন্য পদে ভিসি, প্রো- ভিসি নিয়োগ দেয়নি সরকার।

















