খাগড়াছড়িতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও মাগফিরাত কামনা

fec-image

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাযা হয়েছে খাগড়াছড়িতে। বেলা ২ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।

গায়েবানা জানাযা শেষে বেগম জিয়ার আত্মার শান্তি কামনাসহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়। এ সময় অশ্রুসিক্ত হন উপস্থিত অনেকেই ।

বেগম খালেদা জিয়ার আদর্শে আগামীর রাজনীতি এবং আদর্শিক দেশ গড়ার আহবান জানান গায়েবানা জানাযায় অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৩ টা ৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, গায়েবানা জানাযা, বেগম খালেদা জিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন