মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুতুবদিয়ায় বিক্ষোভ মিছিল


মহানবী (সা.)-কে নিয়ে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে কুতুবদিয়ায় শুক্রবার (১০ জুন) জু’মার নামাজের পর সর্বস্তরের মুসলিম-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মুসল্লীরা উপজেলা সদরের বিভিন্ন মসজিদ থেকে নামাজের পর খণ্ড খণ্ড মিছিল বের করেন। তারা বড়ঘোপ সদরে লামার বাজার চত্বরে এসে সমবেত হন। এ সময় অন্তত এক হাজার মুসল্লি জড়ো হন সেখানে।
বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জাফর আহমদ, মাওলানা মোহা্ম্মাদ ওসমান গণি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে মহানবী (সা.)-কে অবমাননাকারী ভারতীয় নাগরিক নূপুর শর্মাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এবং সেই সাথে ভারতীয় হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ সরকারকে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয় ।

















