মাটিরাঙায় ভ্রাম্যমান আদালতে ৬ জনের অর্থদণ্ড

fec-image

সারাদেশের সাথে পাল্লা দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে প্রানঘাতি করোনা ভাইরাসের সংক্রমনও। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যাও। এ পরিস্থিতিতে করোনার সংক্রমন রোধে মাটিরাঙায় ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষের জীবন রক্ষায় সরকারের দেয়া কঠোর বিধি-নিষেধের চতুর্থ দিনে সোমবার (২৬ জুলাই) মাটিরাঙ্গায় ছয় জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

সরকারি বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় তিন দোকানি এবং অপ্রয়োজনে ঘোরাফেরা ও মাক্স ব্যবহার না করায় তিন জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।

সরকারের বিধি-নিষেধ প্রতিপালনের আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) মো. হেদায়েত উল্যাহ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য মাঠে ময়দানে রয়েছি। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন