মাটিরাঙ্গায় নেকাব কাণ্ডে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

fec-image

খাগড়াছড়িতে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে পরীক্ষা চলাকালীন ‘নেকাব’ কাণ্ডে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী উম্মে আনজুমানয়ারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সমাজতত্ত্ব পরীক্ষার দিন নেকাব না খোলায় পরীক্ষা দিতে পারিনি। বিষয়টি নিয়ে শনিবার ১৪ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অনেকে তীব্র প্রতিক্রিয়া জানায়৷ ইতিপূর্বে অভিযুক্ত শিক্ষকেরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। আমি চিন্তিত যে, যে বিষয়টি আমি পরীক্ষা দিতে পারেনি, সেটি ফেইল আসবে। এর জন্য দায়ী দায়িত্বরত শিক্ষকের। আমি ওই শিক্ষকদের এই মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যেন ভবিষ্যতে আর কখনো এমন কাজ করতে না পারে কিংবা পূনরাবৃত্তি না হয়। সেই সাথে যে বিষয়ে পরীক্ষা দিতে পারেনি, সে বিষয়ে আমাকে যেন পূনরায় পরীক্ষা নেয়ার সুযোগ তৈরি করে দেয়া হয় ৷

এ সময় তিনি দুটি দাবি পেশ করেন।

দাবিসমূহ হলো;

১. রাষ্ট্রের সকল ক্ষেত্রে যেমন অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষার হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সনাক্তকরণ/হাজিরা চালু করতে হবে।

২. প্রয়োজনে কোন নারীর চেহারা দেখাসহ কোন সহযোগিতা যদি প্রয়োজন হয়, তবে নারী দিয়েই নারীর সহযোগিতার ব্যবস্থা করতে হবে।

এ সময় খাগড়াছড়ির সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন