মাটিরাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ

fec-image

ভোটারদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলছে ভোট গ্রহণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারের সংখ্যা। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা চোখে পড়ার মতো।

মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ভোটার চোখে পড়ার মতো।

সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, মোবাইল টিম ও আনসার স্ট্রাইকিং ফোর্স নির্ধারিত এলাকায় তৎপরতা দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মাটিরাঙ্গার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলায় সর্বশেষ নির্বাচন অফিসের তথ্যানুযায়ী মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ২২২ জন। যার মধ্যে পুরুষ ৪৮ হাজার ২৭৭ জন, মহিলা ৪৬ হাজার ৯৪৫ জন এবং ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ৩২টি স্থায়ী কেন্দ্রের ১৯৫টি স্থায়ী ও ৪টি অস্থায়ী ভোটকক্ষে তারা তাদের ভোট প্রদান করবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় নির্বাচন, মাটিরাঙা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন