মাটিরাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধার

মাটিরাঙ্গা প্রতিনিধি :
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়া এলাকা থেকে কুলসুমা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি বাঁশবাগান থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

সে মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়ার বাসিন্দা মো: আবদুল মান্নান (কবিরাজ) এর মেয়ে ও মো: ইকবাল হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্র জানয়, ৩/৪মাস পূর্বে মো: ইকবাল হোসেনের সাথে কুলছুমা আকতারের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো বলে জানান নিহতের মা মমতাজ বেগম। শুক্রবার বিকালেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন মুসলিম পাড়ার একটি বাঁশ বাগানের ডুমুর গাছের সাথে শাড়িতে ঝুলন্ত অবস্থায় নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান জানান, গত শনিবার থেকে গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন