Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাটিরাঙ্গায় নানা আয়োজনে পুলিশ সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

নানা আয়োজনে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকালে মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা থানা কম্পাউন্ড থেকে শোভাযাত্রাটি বের হয়ে মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ বক্সের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাটিরাঙ্গার আইন-শৃঙ্খলা রক্ষাসহ শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালনে পুলিশ বদ্ধপরিকর। প্রভাবশালী কোনো মহলের অন্যায় তদবিরে মাথা নত না করতে পুলিশ সদস্যদের পরামর্শ দেন বক্তারা।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম খোন্দকার ও মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) গোলাম আফসার প্রমুখ বক্তব্য রাখেন।

বর্ণাঢ্য শোভাযাত্রায় মাটিরাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, পেশাজীবী নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন