মানিকছড়িতে নির্বাচনী পথসভায় আবেগ-আপ্লুত ওয়াদুদ ভূইয়া

fec-image

খাগড়াছড়িতে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী পথসভা ঘিরে মানিকছড়ির পুরো উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে ওয়াদুদ ভূইয়া ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। এজন্য তিনি ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনসংযোগের উদ্দেশ্যে নির্বাচনী এলাকায় ছুটে গেছেন। দীর্ঘ সময়ের পর প্রিয় নেতার উপস্থিতিতে স্লোগানে মুখর খাগড়াছড়ির পাহাড়ি জনপদ।

ওয়াদুদ ভূইয়ার নির্বাচনী সফরকে কেন্দ্র করে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে আয়োজিত পথসভায় কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ ১৮ বছর পর নেতাকর্মীদের কাছে পেয়ে বক্তব্য দিতে গিয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।

আমাদের খাগড়াছড়ি ব্যুরো জানায়, ১৩ নভেম্বর চট্টগ্রাম থেকে ফেরার পথে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কয়েকটি স্থানে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়াদুদ ভূইয়া। মানিকছড়িতে প্রথম নির্বাচনী পথসভায় দাঁড়িয়ে নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, ‘দীর্ঘ ১৮ বছর পর নির্বাচনী পথসভায় নিজেকে দাঁড় করাতে পেরে গর্ববোধ করছি।’  এ সময় তিনি আসন্ন নির্বাচন কেন্দ্র করে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান।

সভায় নির্যাতিত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি তাঁর বক্তব্যে পতিত আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়ন, হামলা-মামলা মোকাবেলা করে কীভাবে বেঁচে আছেন এবং আজকে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনী এলাকায় উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন, তার করুণ বর্ণনা তুলে ধরেন নেতাকর্মী ও সমর্থকদের কাছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি, নির্বাচনী পথসভা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন