যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের : শাহবাজ শরিফ

fec-image

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা শুধু এ দেশের জন্যই নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য একটি ‘গর্বের মুহূর্ত’।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে শাহবাজ শরিফ বলেন, এই গুরুত্বপূর্ণ সময় আমি আমাদের বন্ধুপ্রতিম দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে এবং শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মতই নয়, আমার আমন্ত্রণে শান্তির জন্য আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে আসছে।

তিনি আরও বলেন, এই সংবেদনশীল সময়ে পাকিস্তানের নেতৃত্ব অত্যন্ত সতর্ক ও আত্মবিশ্বাসের সঙ্গে তেহরান ও ওয়াশিংটনকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয়েছে।

শাহবাজ শরিফ উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তার দলের প্রশংসা করে বলেন, ‘তারা দিনরাত পরিশ্রম করেছেন। ’ পাশাপাশি তিনি চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন, যার ‘অক্লান্ত প্রচেষ্টা যুদ্ধের আগুন নিভাতে এবং বিরোধী পক্ষগুলোকে আলোচনায় বসতে রাজি করাতে সাহায্য করেছে।’

তিনি এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ মোড়’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘যদিও একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে, তবে সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা একটি কঠিন পথ হবে।’

উল্লেখ্য, যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা। খবর দ্য ডনের

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পাকিস্তান, মধ্যস্থতা, যুদ্ধবিরতি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন