রাইখালী-চন্দ্রঘোনা ফেরী চলাচল সাময়িক বন্ধ

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী থেকে লিচু বাগান বালু বোঝাই ট্রাক ব্রেক ফেল হয়ে ফেরী চলাচল সাময়িক বন্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১২টায় একটি বালু বোঝায় ট্রাক ( ট্রাক নং নোয়াখালী ট ০৫-০ ১৬৬) ফেরিতে উঠে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশ ফেরি থেকে নদীতে ঝুঁকে যায়। ফলে যেকোনো সময় ট্রাকটি নদীতে পড়ে যেতে পারে। এই ঘটনা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান, ফেরীর রাইখালী অংশ থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বালু বোঝাই একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল হয়। ফেরির শেষের দিকে গিয়ে ট্রাকের কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে পড়ে যায়। এ সময় ভাগ্যক্রমে ট্রাকটির পেছনের অংশ ফেরিতে আটকে যায়, ফলে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটে নাই। তবে এই ঘটনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ক্রেন এনে এই ট্রাকটিকে উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন