Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙামাটিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ করে ধর্ষিতার ছবি ফেসবুকে প্রচারের অভিযোগ

b

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি জেলার বরকল উপজেলার এরাবুনিয়া ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল চৌধুরীর বিরুদ্ধে ধর্ষণের ক্ষমতার জোর দেখিয়ে ধর্ষণ ও ধর্ষিতার ছবি সামাজিক গণমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার ধর্ষিতা নারীর পিতা ও তার পরিবারের সদস্যরা রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে।

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বরকল উপজেলার ফারজানা আক্তার ববি, মো. মনোয়ার গাজী, মাহফুজ বেগম প্রমুখ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউপি মেম্বার দুলাল নিজেকে উপজেলা আওয়ামী লীগের একজন নেতা বলে দাবী করেন। অবৈধ ক্ষমতার প্রভাব দেখিয়ে সে এলাকায় অপকর্ম করে বেড়ায়। তাছাড়া অভিযুক্ত দুলাল মেম্বার কয়েক বছর আগে ধর্ষিতা নারীকে সু-কৌশলে রাঙামাটি রিজার্ভবাজারস্থ প্রবাসী বোর্ডিং এ নিয়ে ধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় বেশ কয়েকটি ছবি তুলে রাখে। এরপর ক্ষতিগ্রস্ত নারীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে আরও কয়েকবার ধর্ষণ করে। বিগত কয়েকমাস আগে অভিযুক্ত দুলাল মেম্বার ওই নারীর অশ্লীল ছবি স্থানীয় আরিফ ও হাসানের সহযোগীতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে।

ক্ষতিগ্রস্ত নারীর পিতা মনোয়ার গাজী বলেন, এবিষয়টি স্থানীয় থানায় অভিযোগ করলেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি । তিনি বলেন, অভিযুক্ত দুলাল উপজেলা আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদের মেম্বার । সে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় এসব অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে । তাছাড়া তার বিরুদ্ধে কেও প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয় সে। অবিলম্বে অভিযুক্ত দুলাল মেম্বারের বিরুদ্ধে সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন