রাঙামাটিতে ৭০০ পিস ইয়াবাসহ আটক ২

fec-image

রাঙামাটি শহরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতশো পিস ইয়াবা জব্দ এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ মে) উন্নয়ন বোর্ড এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত হলেন, কক্সবাজার জেলার মহেষখালী উপজেলার ২ নং ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা দিলু আরা প্রকাশ ইমু (২৮) এবং একই জেলার টেকনাফ উপজেলার ১ নং ওয়ার্ডের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা রাশেদ হাসান মেহেদী (৩৫)।

পুলিশ জানায়, উন্নয়ন বোর্ড এলাকায় একটি ভাড়া বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে গোপন সংবাদ পাওয়ার পর পুলিশ ওই বাড়ির মালিকের সহায়তা ৭০০ পিস ইয়াবাসহ দুইজন যুবক- যুবতীকে হাতেনাতে আটক করে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন