ভোট দিলেন রাঙামাটি আসনের দীপেন দেওয়ানসহ অন্যান্য প্রার্থীরা

fec-image

তসারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে সকাল সাড়ে ৭টায় রাঙামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন রাঙামাটর আসনের একমাত্র নারী প্রার্থী, কোদাল প্রতীক নিয়ে নির্বাচন করা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা। সকাল ৮টায় শহরের শহীদ আব্দুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান করেন হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাসিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় রাঙামাটি সরকারি কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

এছাড়াও অন্যান্য প্রার্থীরা তাদের স্ব-স্ব ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন বলে জানা গেছে।

সর্বশেষ তথ্যমতে এখন পর্যন্ত রাঙামাটির কোনো কেন্দ্রে হট্টগোলের খবর পাওয়া যায়নি। শান্তি-শৃঙ্খলার সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

রাঙামাটি আসনে ছয়টি রাজনৈতিক দল এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ১১-দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আবু বক্কর সিদ্দিক, নাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী অশোক দেওয়ান, কোদাল প্রতীক নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাসিম উদ্দিন, ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী এম এ বাশার বাদশা এবং ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা নির্বাচন করছেন।

ছয় হাজার ১১৬ দশমিক ১৩ বর্গকিলোমিটার আয়তনের পার্বত্য জেলা রাঙামাটি ১০টি উপজেলা, ৫০টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট পাঁচ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ভোটার রয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

নির্বাচন বিশ্লেষকদের মতে রাঙামাটির এ আসনে ৫২ শতাংশ পাহাড়ি এবং ৪৮ শতাংশ বাঙালি ভোট রয়েছে। এর মধ্যে আবার সংখ্যালঘু (হিন্দু, বড়ুয়া জনগোষ্ঠী) ভোটার রয়েছেন ১০ শতাংশ।

জেলার ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে পৌরসভাসহ ৩৯টি, লংগদুতে ২২টি, নানিয়ারচরে ১৪টি, বরকলে ১৭টি, জুড়াছড়িতে ১৩টি, রাঙামাটি সদরে পৌরসভাসহ ৪১টি, কাউখালীতে ২০টি, কাপ্তাইয়ে ২২টি, রাজস্থলীতে ১২টি এবং বিলাইছড়ি উপজেলায় ১৩টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে হেলিসর্ট কেন্দ্র রয়েছে ২০টি।

দুর্গম ২০টি হেলিসর্ট ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ছয়টি, বরকলে দুটি, জুড়াছড়িতে সাতটি এবং বিলাইছড়িতে পাঁচটি কেন্দ্র রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন