রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের কাজ শুরু হবে শিগগির, একনেকে অনুমোদন


পার্বত্য জেলা রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের প্রশস্তকরণ এবং যথার্থ উন্নয়ন কাজ খুব শিগগরই শুরু করা হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন, রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
এদিকে রোববার (২৫জানুয়ারী) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙামাটি-খাগড়াছড়ি ৬১ দশমিক ৫কিলোমিটার মহসড়কের প্রশস্তকরণ এবং যথার্থ উন্নত করা হবে। এইজন্য বাজেট ধরা হয়েছে ১হাজার ৬৪ কোটি টাকা।
একনেকে রাঙামাটি-খাগড়াছড়ি মহসড়ক ছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংশোধনীসহ ২৫টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, আমরা চিঠি দিচ্ছি যাতে আগামী জুন বা ডিসেম্বর মাসে যেসব প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে সেগুলো আবশ্যিকভাবে শেষ করতে হবে। না হলে স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ বন্ধ হয়ে যাবে। এখন থেকে চলমান প্রকল্পগুলো প্রতি তিন মাস পার পর মূল্যায়ন করা হবে এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে স্থানীয় লোকদের যুক্ত করা হবে।
ঘটনাপ্রবাহ: একনেক, খাগড়াছড়ি, বান্দরবান
Facebook Comment
















