আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে

রাঙামাটি বিএনপি কোন রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ মনে করছে না: দীপেন দেওয়ান

fec-image

রাঙামাটি ২৯৯আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি বিএনপি কোন রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ মনে করছে না। নির্বাচনে অনেক রাজনৈতিক দল থাকতে পারে সেটা সময় কথা বলবে’।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিত রাঙামাটি জেলা বিএনপির আয়োজনে ২৯৯ রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে দলটির অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি পার্বত্য চট্টগ্রামসহ পুরো বাংলাদেশের উন্নয়নে কাজ করবে। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের নির্বাচনী প্রচারণায় সহযোগিতার করার অনুরোধ জানান।

এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ দলটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপেন দেওয়ান, নির্বাচনী প্রচারণা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন