পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের নেতৃত্বে শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ

fec-image

১৬ মার্চ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান-এর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের একটি প্রতিনিধিদল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে শিক্ষক সংকট, শিক্ষার মানোন্নয়ন এবং প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদল পার্বত্য অঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় শিক্ষামন্ত্রী বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দীপেন দেওয়ান, পার্বত্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন