রাতে ৬৪ জেলাতেই শক্তিশালী কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

fec-image

রাতে দেশের ৬৪ জেলাতেই কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

ফেসবুক পোস্টে দেওয়া বার্তায় আবহায়াবিদ পলাশ বলেন, রাতে পুরো বাংলাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা রয়েছে। একইসঙ্গে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সীমান্তবর্তী সব জেলার ওপর দিয়ে তীব্র ঝড় বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে এই কালবৈশাখী ঝড় আসছে বলে জানান তিনি।

পোস্টে তিনি আরও লিখেছেন, ঝড় পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে রাত ৯টার পর থেকে রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে; রাত ১টার পর থেকে ভোর ৫টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এবং ভোর ৫টার পর থেকে সকাল ৯টার মধ্যে বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের ওপর দিয়ে অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কমপক্ষে দুটি কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আবহাওয়া, কালবৈশাখী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন