বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বিপর্যয়

fec-image

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা ।

মঙ্গলবার (২৬ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মদিনা থেকে চট্টগ্রামের পরিবর্তে সকাল ৯টা ৪০ মিনিটে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। পরে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে যায়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণের পর ঢাকার উদ্দেশে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ছেড়ে যায়। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া, ফ্লাই দুবাইয়ের চট্টগ্রাম-দুবাই রুটের একটি ফ্লাইট প্রায় ৩ ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বৈরী আবহাওয়ার কারণেই এসব ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে। যাত্রীদের সার্বিক সহযোগিতা দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আবহাওয়া, চট্টগ্রাম, বিমানবন্দর
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন