পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

fec-image

ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি কাপ্তাইয়ের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বুধবার (৮ জুলাই) রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাদ্যসহায়তা তুলে দেন।

এ সময় চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাছেল, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জানান, ভূমি ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি মন্ত্রণালয় এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে তিনি অসহায়দের খাদ্যসামগ্রী প্রদান করে আসছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ, পার্বত্য প্রতিমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন