রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষদের জামায়াতের সহায়তা

fec-image

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ সহায়তা ও সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলাম।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে জেলা শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মসজিদ প্রাঙ্গনে এসব সহায়তা প্রদান করা হয়।

এর আগে দলটির নেতৃবৃন্দরা নৌকাবোট যোগে পানিবন্দি থাকা মানুষের খোঁজ- খবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।

ত্রাণ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি ২৯৯ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।

জামায়াতের পৌর আমীর মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক, পৌরসভা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, পৌর জামায়াতের দায়িত্বশীল জে. আজম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রমজান আলী, মোঃ সুমন মিয়া, মাওলানা মোঃ আবদুর রহিম প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, জনগণের দুঃসময়ে জামায়াত সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জামায়াত, ত্রাণ বিতরণ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন