খাগড়াছড়ির লক্ষ্মীছড়িত ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই

fec-image

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িত ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই। কালবৈশাখী ঝড়ের কারনে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় ভোগান্তিতে রামগড়ের মানুষ, তবলছড়িতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ। বিদুৎ সংযোগ না থাকায় বেগ পেতে হচ্ছে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীদের।

লক্ষ্মীছড়ি উপজেলার স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক লাইন ফল্টের কারনে গত কয়েকদিন ধরে এমন সমস্যায় ভুগছেন তারা। বিদুৎ সংযোগ না থাকায় বাসাবাড়িতে দৈনন্দিন কাজে যেমন বেগ পেতে হচ্ছে তেমনি ভোগান্তি বেড়েছে মোবাইল ও ইন্টারনেটের সেবা না থাকায়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিসহ নানা সমস্যা দেখা দেয়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রমও।

এদিকে, গতকাল মঙ্গলবার থেকে টানা দুইদিন বিদ্যুৎ নেই রামগড়ে। গতকালের কালবৈশাখী ঝড় আর দমকা হওয়ার কারনে রামগড় উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ও সঞ্চালন লাইনের উপর পড়ায় এই ভোগান্তিতে পড়ে উপজেলাবাসী।

বিদ্যুতের এমন ভোগান্তির কারনে নেটওয়ার্কিং সেবায় বিঘ্নিত হচ্ছে এ দুই উপজেলার বাসিন্দারা।

অপরিদকে, আজ বুধবার (২৯ এপ্রিল)  মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং, তবলছড়িতে কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্থ কয়েকটি বসতবাড়ি। গাছপালা আছড়ে পড়েছে বাড়ির আশপাশে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, বিদ্যুৎ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন