যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার

fec-image

যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বহুল আলোচিত বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনের আগে সই হওয়া এই চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা রয়েছে বলে তখন আপত্তি উঠেছিল। সরকার চাইলে ৬০ দিনের মধ্যে এটি বাতিলও করতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

রুমিন ফারহানা বলেন, মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেই বিষয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন।

তিনি বলেন, ওই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে থামিয়ে দিয়ে বলেন, এটি কোনও পয়েন্ট অব অর্ডার হল না। একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন। এ সর্ম্পকে নোটিশ দিলে বিবেচনা করে দেখা হবে।

স্পিকারের বক্তব্যের পরও রুমিন ফারহানা আরও এক মিনিট সময় চান। তখন তিনি বলেন, এই চুক্তিটি ৬০ দিনের মধ্যে যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে। চুক্তিটি সংসদে আনা হোক।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র, রুমিন ফারহানা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন