রাঙ্গামাটিতে ৮৬ তম স্কাউট ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি
বাংলাদেশ স্কাউটস রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যবস্থাপনায় এবং চট্রগ্রাম অঞ্চলের পরিচালনায়  ৮৬ তম স্কাউট ওরিয়েন্টশন কোর্স রবিবার রাঙ্গামাটি শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার আমেনা বেগম কোর্সের উদ্বোধন করেন।
জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্কাউটস সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কোর্স লিডার মোঃ ইদ্রিস মিয়া, হাবিবুল হক বক্তব্য রাখেন।

পুলিশ সুপার আমেনা বেগম আগামী দিনের ভবিষ্যৎ আজকের ছাত্র-ছাত্রীদের মূল্যবোধ সমুন্নত রাখা সহ নিজেদের যোগ্য নাগরিক  হিসাবে গড়ে তোলার জন্য স্কাউটিং আন্দোলনে  সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
কোর্সে রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, কাপ্তাই ও কাউখালী উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষিকা অংশ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন