রামগড়ে বিজিবি বিএসএফের সেক্টর পর্যায়ের বৈঠক
রামগড় সংবাদদাতা:
খাগড়াছড়ির রামগড়ে বৃহষ্পতিবার সকাল ১১টায় শুরু হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত বৈঠক। রামগড় পৌর ভবনের সন্মেলন কক্ষে রামগড়ে বিজিবি বিএসএফের সেক্টর পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৮সদস্যের বিজিবি প্রতিনিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খাগাড়ছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন পিএসসি। বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করছেন বিএসএফের ত্রিপুরার উদয়পুর সেক্টরের ডিআইজি মি. কৈলাশ চান্দ।
বৈঠকে রামগড়স্থ ১৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রশিদ, ৫১ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল কামাল আহমেদ, ৫৩ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল রিয়াজ আহমেদ চেধৈুরি, ৫৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জালাল উদ্দিন প্রমূখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানাগেছে, খাগড়াছড়ি ও দক্ষিণ ত্রিপুরা সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপারসহ সীমান্ত অপরাধ দমন প্রভৃতি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী ফেনীনদী পার হয়ে বিএসএফের প্রতিনিধিদল বাংলাদেশে প্রবেশ করেন। রামগড় থানা ঘাটে বিজিবির খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন ভারতীয় সীমান্তরক্ষীবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে স্বাগত জানান।


















