রামগড়ে ভুয়া ডাক্তার গ্রেফতার ও জরিমানা

51162
             
উপজেলা প্রতিনিধি, রামগড়:
খাগড়াছড়ির রামগড় উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকা থেকে ২৬ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩টায় এলাকার নিরীহ সাধারণ জনগণের সাথে প্রতারণা করে ডাক্তারী পরিচয়ে চিকিৎসা দেয়ার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার ও জরিমানা করা হয়েছে।

এসময় রামগড় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুর রহমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এতে সহযোগীতা করেন গুইমারা থানা এএসএই সাহেদ । মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ ধারা মতে ভুয়া ডাক্তার মোঃ মজিবুর রহমান (৩৮) কে গ্রেফতার করে ৪ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন