Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রামগড়ে স্কুলের পুকুরে ডুবে ৯ম শ্রেণীর ছাত্রের মৃত্যু

রামগড় প্রতিনিধি:

রামগড়ে স্কুলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে আবু জোবায়ের(১৫) নামে ৯ম শ্রেণীর এক ছাত্র। সোমবার রাত ৯টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানায়, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র আবু জোবায়ের সোমবার বিকাল ৫টার দিকে  পরীক্ষা শেষে মাঠে খেলাধুলার পর কয়েকজন সহপাঠিসহ স্কুলের পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার সাথে সাথে সে ডুবে যায়। সঙ্গীরা তাকে না দেখে খুঁজতে থাকে। এক পর্যায়ে পুকুরের সিঁড়ির নিচে পানিতে ডুবন্ত অবস্থায় তাকে খুঁজে পায় তারা। উদ্ধারের পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

তার বড় ভাই মাওলানা আব্দুস সামাদ জানান, সে সাঁতার জানতো না।  আবু জোবায়ের রামগড় পৌরসভার চৌধুরিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের পুত্র। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠিসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীদের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন