ট্রাইবাল শিশুকে গণধর্ষণ

রুমায় ধর্ষকদের শাস্তির দাবিতে বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সভা

fec-image

বান্দরবানের রুমায় সোমবার বেলা ১১টায় রুমা বাজার সেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নতুন কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের নতুন কমিটির পরিচিতি সভায় বক্তারা জানান, রুমার পাইন্দু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক ট্রাইবাল স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ধর্ষকদের কঠিন শাস্তি দিতে হবে।

 গণধর্ষণের ঘটনায় সংঘবদ্ধ দলের ধর্ষকদের ও ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে তথাকথিত সামাজিক বিচারের নামে আয়োজকদের এবং ধর্ষকদের পলায়নে সহায়তায় সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের রুমা শাখার সভাপতি বাথোয়াইচিং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঐক্যফ্রন্টের বান্দরবান জেলার আহবায়ক নুথোয়াই চিং মার্মা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুমা উপজেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ এদ্রিছ মিয়া,

 বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্টের বান্দরবান জেলার সদস্য সচিব আনন্দ সেন তঞ্চঙ্গ্যা। ঐক্য ফ্রন্টের সদস্য সচিব চৌসিঅং-এর উপস্থাপনায় এ পরিচিতি সভায় স্বাগত বক্তব্য দেন রুমা উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক উশৈসিং মার্মা।

এর আগে সবার অংশ গ্রহণের মধ্য দিয়ে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রুমা বাজার থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে রুমা বাজার শেডে দ্বিতীয় তলায় মিলিত হয়। নতুন কমিটির ৫১ জন বিশিষ্ট সদস্যসহ স্থানীয়রা এ পরিচিতি সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বান্দরবান থেকে মিসেস মাম্যাচিং সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান বক্তারা ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন